ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিকশা চাপায় সড়কেই ঝরলো দুই শিশু শিক্ষার্থীর প্রাণ


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ৩:৪০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে তামিম ও চরফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝি বাড়ির মো.ওয়াসিমের ছেলে মো.ইয়াসিন। তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে তামিম নিজ বাড়ির পাশেই তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সকালে ফুফুদের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। তাক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক