ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য ভূঞাপুরে বিশেষ দোয়া ও মোনাজাত


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ৪:২

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভূঞাপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসি উচ্চ বিদ্যালয়, ভারই উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, "এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জাতিকে শোকে শোকস্তব্ধ করে দিয়েছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।"

ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার জানান, "এ ব্যাপারে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।"

বিশেষ দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান জানান, "সরকারি নির্দেশ মোতাবেক দিবসটি যথাযথভাবে পালন করা হয়।"

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ