চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা রাহী
মানুষের জীবন সুরক্ষায় এবং পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা জরুরি। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ও (সাতকানিয়া আংশিক) উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপন ও চারা বিতরন করেছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে অত্র এলাকার বিভিন্ন অঞ্চলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং গাছের পরিচর্যা কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম রাহী। "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই প্রতিপাদ্যে খাগরিয়া ইউনিয়নে অবস্থিত শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি উদ্ভোদনকালে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, "পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যার ক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি জীবনের আশ্রয়।" তিনি আরও বলেন, "শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের টিকে থাকা নিশ্চিত করতে পরিচর্যার জন্য স্থানীয় ‘গাছ অভিভাবক’ নিয়োগ এবং একটি স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন করা হচ্ছে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, এস এম আকরাম আলী, মুহাম্মদ নিজাম উদ্দিন , মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, মোহাম্মদ বাবু, তুহিন, মনছপ আলী প্রমূখ। উল্লেখ্য, কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সামাজিক কেন্দ্র, রাস্তার পাশ ও উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে প্রায় ৫,০০০ চারা বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু