ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এইচটিআই’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি দাঁতের চিকিৎসা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ৪:১৮

রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১টায় এই আয়োজন করে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস (HTI)।

ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দন্তচিকিৎসা সেবা ও মৌখিক স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, এবং সামাজিক সংগঠন পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী প্রমুখ।

ডেন্টাল ক্যাম্পে নেতৃত্ব দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের ডেন্টিস্ট ডা. মালিহা ফারজানা রিশিতা (বিডিএস)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন HTI-এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স (BNMC) মো. নাহিদ হোসেন।

নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া এবং মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা সক্রিয়ভাবে ক্যাম্পে অংশগ্রহণ করেন।

এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে মোট ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেকআপ, দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম এবং মৌখিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্প শেষে শিক্ষার্থীদের মাঝে ফ্রি টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়।

এই উদ্যোগ এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত