শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ৭৫০ পিছ ইয়াবা নগদটাকা সহ স্বামী-স্ত্রী আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ। জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি চৌকস দল।
অভিযানটি পরিচালনা করা হয়ে শ্রীমঙ্গল উপজেলার পাঁচাউন বাজার এলাকায় সেখান থেকে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগম (৩৫) এর কাছ থেকে আরো ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উভয়ই মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বামী-স্ত্রী মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তারা জানান, এগুলো বিক্রির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২