ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় ৫ জ্বালানি তেল ও ১ পোল্ট্রি ব্যবসায়ীকে জরিমানা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২১ রাত ৮:৩৪

বড়লেখা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের দায়ে ৫ জন জ্বালানি তেল ও ১ জন পোল্ট্রি ব্যবসায়ীকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। এছাড়া স্বাস্থ্যবিধি আমান্য করায় অপর এক ব্যক্তিকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় বিএসটিআই (সিলেট)-এর পরিদর্শক সুমন সাহা ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে উপজেলার হাজিগঞ্জ বাজার, কাঁঠালতলী বাজার ও আজিমগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেয়া, বিস্ফোরক লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে কাঁঠালতলী সোনার বাংলা ফিলিং স্টেশন, লোকমান আহমদের পেট্রোলিয়ামের দোকান, জুঁই পেট্রোলিয়াম, খলিল আহমদের পেট্রোলের দোকানসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫০০ টাকা এবং স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ভ্রাম্যমাণ আদালত নানা অনিয়মের দায়ে ৭টি পৃথক মামলায় ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা করেছে। সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

জামান / জামান

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন