ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভাঙ্গায় আবহমান গ্রামবাংলার নৌকাবাইচ অনুষ্ঠিত : হাজারো দর্শকের ভিড়


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-৯-২০২১ রাত ৯:৭

ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা-মকরমপুট্টি গ্রামের বিল নামক স্থানে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

আসন্ন ঘারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মনসুর মুন্সীর পৃষ্ঠপোষকতায় এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে সাইন্দা, বাছারীসহ ছোট-বড় ১৫টি বাইচের নৌকা অংশগ্রহন করে। এ উপলক্ষে উপজেলার মকরমপট্টি গ্রামে আয়োজিত মঞ্চে স্থানীয় ও পার্শ্ববর্তী গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় তিনজন বিজয়ীসহ প্রত্যেক অংশগ্রহণকারীকে এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন মোল্লা, লিটন মাতুব্বর, মোতালেব মাতুব্বর, শাহাদাত হোসেন, এ্যাপোলো নওরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ খান, সমাজসেবক শাহজাহান হাওলাদার, মতিয়ার রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নৌকাবাইচের পৃষ্ঠপোষক তরুণ সমাজসেবক মনসুর মুন্সী বলেন, এটা আমাদের আবহমান বাংলার প্রাণের ঐতিহ্য। কালের বিবর্তনে পৃষ্টপোষকতার অভাবে এ খেলাটি অনেকটাই হারিয়ে গেছে। পূর্বে থেকেই আমার বাপ-দাদারা পৃষ্টপোষকতা করে এটি বাঁচিয়ে রেখেছিলেন। আজকের যুবসমাজ খেলাধুলা ও পড়াশোনা ছেড়ে মাদকের ছোবলে তাদের জীবন ধ্বংস হচ্ছে। মানুষকে কিছুটা নির্মল আনন্দ বিনোদনের মাধ্যমে তরুণদের বিপথগামী হওয়া থেকে খেলাধুলাসহ পড়ামোনায় মনোনিবেশ করানোই আমার লক্ষ্য।

সভায় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আমাদের ঐতিহ্য ফিরে এসেছে।  এ্যাপোলো নওরোজ বলেন, আমাদের বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতাটি আয়োজন করে মানুষের মধ্যে আমাদের শেকড়কে লালন করা হয়েছে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী চৌকিঘাটার টোকন মাতুব্বর এবং পুকুরপাড় গ্রামের পিরু মিয়া বলেন, প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।

এদিকে, রশিবপুরা-মকরমপট্টি গ্রামের বিলে গ্রামবাংলার প্রাচীন এই জলক্রীড়া দেখতে দূর-দূরান্ত থেকে আসা হাজারো বিনোদনপ্রেমী দর্শক এটি উপভোগ করেন। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ডিঙ্গি নৌকা ও অন্যান্য ভাসমান নৌকা নিয়ে অপেক্ষা করতে থাকেন।  নৌকাগুলোর মাল্লারা যখন রং-বেরংয়ের পোশাক পরে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, ঐকতানে বৈঠাগুলো অপূর্ব ভঙ্গিমায় আন্দোলিত হয় এবং হেইয়ো হেইয়ো রবে এগিয়ে যায় তখন তীরে এবং নৌকায় থাকা দর্শকরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

নৌকাবাইচ উপলক্ষে গ্রামের রাস্তা এবং আশপাশে বসে মেলা। মেলায় আগতরা নানারকম পসরা সাজিয়ে বসেন। নারী ও শিশুরাও মেলায় ভিড় করে নানারকম সামগ্রী ক্রয় করতে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা