মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
মানিকগঞ্জে পাঁচ-বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এই রায় রায় দেন।
সাজাপ্রাপ্ত রাজ্জাক শেখের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করে রাজ্জাক শেখ। পরে শিশুটি সরিষা ফুল নিয়ে বাসায় ফিরে তার মার নিকট ধর্ষণের বিষয়টি জানান। এই বিষয়টি শিশুটির মা তার স্বামীর কাছে বলেন। পরে শিশুটির বাবা শিবালয় থানায় ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক এই রায় প্রদান করেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির। তিনি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার