নবীনগরে সরকারি জমি দখল করে বালু ব্যবসার চেষ্টা, দুর্ভোগে এলাকাবাসী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া দক্ষিণপাড়ায় সরকারি খাস জমি দখল করে বালুর ব্যবসা চালুর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বায়তুল মামুন জামে মসজিদের সামনের সরকারি জমিতে অবৈধভাবে বালু ফেলে জায়গাটি ভরাট করা হচ্ছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে নারী ও শিশুরা।
স্থানীয়দের অভিযোগ, মৃত ফরিদ মিয়ার ছেলে সোহাগ ও মুরশিদ মিয়ার ছেলে জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে সরকারি ওই জমিতে জোরপূর্বক বালু ফেলে ভরাট করছেন। তাদের উদ্দেশ্য সেখানে বালুর ডিপো স্থাপন করা। অথচ জমিটির পাশে রয়েছে সরকারিভাবে নির্মিত একটি ঘাটলা, যেটি নারীরা দৈনন্দিন গোসল ও পানি সংগ্রহের কাজে ব্যবহার করে থাকেন। বালু ফেলার কারণে ওই পথ এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক নারী সেখান দিয়ে যাতায়াতে সংকোচ বোধ করছেন।
স্থানীয়দের আরও আশঙ্কা, জমি ভরাটের পর ভারী যানবাহন চলাচল শুরু হলে ঘাটলার পাশেই নির্মিত নতুন ব্রিজ ও রাস্তা—যার নির্মাণ ব্যয় কয়েক কোটি টাকা—নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
বায়তুল মামুন জামে মসজিদের সেক্রেটারি মিজানুর রহমান বলেন, “মসজিদের সামনে এমন অবৈধ কার্যক্রম ধর্মীয় পরিবেশ নষ্ট করছে। নারীদের চলাফেরাতেও সমস্যা হচ্ছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয়রা জানান, বহুবার নিষেধ করা হলেও অভিযুক্তরা কার্যক্রম বন্ধ করেননি। তারা প্রভাব ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি জমি দখল করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় এলাকাবাসী গণস্বাক্ষরসহ উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযুক্ত জয়নাল মিয়া দাবি করেন, “আমরা মরহুম খুরশিদ মিয়ার পরিবার থেকে বাৎসরিক পত্তনে জায়গাটি ভরাট করছি। যদি এটা সরকারি জায়গা হয় এবং সরকার আমাদেরকে বলে, আমরা বালু উঠিয়ে নেব।”
এ বিষয়ে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর বলেন, “অভিযোগ পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, “আমি ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি)-কে সরেজমিনে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, বালু ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধভাবে ভরাটকৃত জমি উচ্ছেদ করা হবে।”
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান