উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্ব্বোচ্চ মেধাক্রম অনুসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার(২৩ জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা খানম, কামাল খামার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী, উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃতি শিক্ষার্থী, অভিভাবকগণ ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান