ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৩-৭-২০২৫ বিকাল ৫:৪৮

রাজশাহী বাঘা হতে সতেরো বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ২২ জুলাই ২০২৫ তারিখ দুপুর-১৪.১০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সতেরো বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুল ইসলাম লিটন (৪২), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং নারায়ণপুর, থানা-বাঘা, জেলা রাজশাহীকে গ্রেফতার করেন। র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় ০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছদ্মবেশ ধারণ করে ,
দীর্ঘদিন যাবত আত্মগোপনে আছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল উক্ত সাজাপ্রাপ্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সাজাপ্রাপ্ত আসামীর বিষয়টি নিশ্চিত হয় এবং একটি আভিযানিক দল অদ্য তারিখে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় গত সতেরো বছর পূর্বে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হয় এবং তার বিরুদ্ধে মাদক 
মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে।
উক্ত আসামীকে রাজশাহী জেলার বাঘা থানা
পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত