ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

মাছচোর সন্দেহে ভ্যানচালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ১২:১৮

রাজশাহীর বাগমারা উপজেলায় মাছচোর সন্দেহে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

মুজিবুর রহমান নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে তিনি হাটগাঙ্গোপাড়া বাজার থেকে মাছ বিক্রি করে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাঁর গতিরোধ করেন। তাঁদের দাবি, মুজিবুর তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়।

খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তাঁকে গাছে বাঁধা অবস্থায় পাওয়া না গেলেও মাছচুরির বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ না পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

এ ঘটনায় মুজিবুর রহমানের বক্তব্য পাওয়া না গেলেও তাঁর স্বজনেরা দাবি করেছেন, জোঁকাবিলের মালিকানা নিয়ে হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও এ নিয়ে সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে। তাঁরা অভিযোগ করেন, মুজিবুরকে পূর্ববিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলী সহ আরও কয়েকজন।

অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম বলেন, "মুজিবুর ও তাঁর ভাই এবাদুর রহমান দীর্ঘদিন ধরে বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করে আসছেন। তাঁদের কয়েকবার হাতেনাতে ধরা হলেও সেসব উপেক্ষা করে একই কাজ চালিয়ে যাচ্ছিলেন। এমনকি বিলের মুখের জলকপাট খুলে দিয়ে মাছ ও পানি বের করে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।"

ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত