ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ১ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ১২:২০

কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে মিজানুর রহমান (৪৫) নামের এক ভেকু মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে। 
বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ার চর গ্রামের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের বামতীর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল কুমার হালদার। অভিযুক্ত মিজানুর রহমান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কারিগর পাড়া গ্রামের বদরুজ্জামান এর ছেলে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে ট্রাক্টর দিয়ে ব্যবসা করে আসছে। ভেকু মালিকদের বারবার সতর্ক করে দেওয়া হলেও তারা বাধা মানতো না। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জসহ সঙ্গিয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং এর সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকুর মালিক মিজানুর রহমানকে এক বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে। যেখানেই ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটবে, সেখানেই প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত