ক্ষেতলালে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলালে শ্রমিকের কাজ করতে এসে বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের জসিম উদ্দিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ক্ষেতলাল উপজেলার সুলতানপুর পশ্চিম মাঠে ছকরতলী নামক স্থানে শ্রমিকের কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।
জানা গেছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে জসিম উদ্দিন সহ আরও ৫ জন শ্রমিক কাজ করার উদ্দেশ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জিয়ার বাড়িতে আসেন। সেখান থেকে তারা বিভিন্ন গ্রামের কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সুলতানপুর পশ্চিম মাঠে ছকরতলী নামক স্থানে জসিম সহ আরও ৫ জন শ্রমিক আমন ধান রোপণের কাজ করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটলে তারা কাজ বন্ধ করে অন্যত্র আশ্রয় নেওয়ার পথে আবারও বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। পরে ক্ষেতলাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামাল হোসেন বলেন, "শ্রমিকের কাজ করতে এসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জসিম উদ্দিন নামে এক শ্রমিক ক্ষেতলালে বজ্রপাতের ঘটনায় মৃত্যুবরণ করেন। মরদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান