ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নেত্রকোণায় ভাবীকে হত্যার ঘটনায় চাচাত দেবরের মৃত্যুদন্ড


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৪১

নেত্রকোণার পূর্বধলায় গলা কেটে ভাবীকে হত্যার ঘটনায় চাচাত দেবরের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দন্ডিত মোঃ রাসেল মিয়া পূর্বধলা পশ্চিমপাড়া  গ্রামের মোঃ আলাল উদ্দিনের ছেলে।

নিহত ভাবী একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মোঃ আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার।

বৃহস্পতিবার দুপুরে আসামী রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আবুল হাসেম।

মামলার বিবরণে পিপি আবুল হাসেম জানান,লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে লিপি আক্তারকে তার চাচাত দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হয়ে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন।

পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরো জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেয়ার পাশাপাশি আসামী রাসেল মিয়াও হত্যার দায় স্বীকারোক্তি দেন। বিচারক রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানান পিপি।

এমএসএম / এমএসএম

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হায়দার আলী আকন্দ

খালিয়াজুরীতে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রামে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

রায়গঞ্জে সমবায় দিবস পালিত, পুরস্কার পেল তিন সমিতি ও এক সমবায়ী

ধামরাইয়ে টানা তিন রাতে তিন বাসে আগুন

সাংবাদিক তুরাব হত্যা মামলায় কোতোয়ালি থানার সাবেক ওসি গ্রেপ্তার

মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন