শালিখায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান
মাগুরার শালিখায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রাউন্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কীম এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় শালিখা উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ মশিউর রহমান,সহকারী পরিচালক-১ (ফিনান্স এন্ড একাউন্স উইং) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। এতে স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ আলমগীর কবীর, জেলা শিক্ষা অফিসার মাগুরা, মুন্সি আনিসুর রহমান মিল্টন, সাবেক সভাপতি শালিখা উপজেলা বিএনপি, অধ্যাপক আফসার আলী সভাপতি উপজেলা জামায়াতে ইসলামী, মোঃ ইমদাদুল হক, প্রিন্সিপাল আড়পাড়া মহিলা কলেজ, কাজী হুমায়ুন, শিক্ষক আড়পাড়া ডিগ্রী কলেজ।
আরো বক্তব্য রাখেন, মুন্সি কামরুজ্জামান নবাব, প্রিন্সিপাল মুন্সি শহিদুর রহমান বিএম কলেজ, মোঃ আলী আহসান, প্রধান শিক্ষক আড়পড়ার সরকারি আইডিয়াল হাই স্কুল, বাহারুল ইসলাম প্রধান শিক্ষক শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়, আশরাফুল আলম, শিক্ষক শতখালী মাধ্যমিক বিদ্যালয়, স্বপন বিশ্বাস সিনিয়র সাংবাদিক শালিখা প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্রান্ড ফর ইনস্টিটিউট স্কীমের আওতায় ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল