বাঘায় দুই সন্তানের জননীর আত্মহত্যা
রাজশাহীর বাঘা উপজেলায় দুই সন্তানের জননী শিউলি বেগম (৩২) আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া নতুনপাড়া এলাকার মোহাম্মদ সাজেদুল হকের স্ত্রী।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাত ১০টা ৩০ মিনিটের দিকে শিউলি বেগম স্বামীর বাড়িতে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার স্বামীর বাড়ির লোকজন গলার রশি কেটে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। বাঘা থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথিমধ্যে ২৪ জুলাই রাত সাড়ে ১২টার সময় তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, "ভুক্তভোগীর স্বামীর বাড়ি থেকে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। একজন পুলিশ অফিসার তদন্তের কাজ করছেন। বাঘা থানায় বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি ইউডি মামলা করে রাজশাহী মেডিকেল কলেজে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান