ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন সমুদ্রে ভাসার পর হাতিয়ার ১৪ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
ইলিশ মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ৫ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা হাতিয়ার ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার ভোরে তাদের নিরাপদে হাতিয়া উপজেলার সূর্যমুখী মাছ ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে (২৫ জুলাই ২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১৯ জুলাই) 'এফবি জামিলা' নামক একটি ফিশিং ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে ১৪ জন জেলেসহ সমুদ্রে রওনা হয়। একদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে ৫ দিন ধরে ওই ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে ভাসতে থাকে। এ সময় ভাসমান ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কোথাও যোগাযোগ করতে পারেননি। পরবর্তীতে নেটওয়ার্কের আওতায় আসলেই বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাত ১টার সময় ট্রলারের জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করে নোয়াখালীর হাতিয়া উপজেলার গাঙ্গুরিয়া নামক সমুদ্র এলাকা থেকে ১৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেসহ মাছের ট্রলারটি হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাটে পৌঁছে দেওয়া হয় এবং ১ জন অসুস্থ জেলেকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান