ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে এসএসসি ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১২:৫৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন 'ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি'র "সময়নিষ্ঠা বিষয়ক প্রকল্প 'মুভমেন্ট ফর পাংচুয়ালিটি'র আয়োজনে এসএসসি ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে (২৫ জুলাই ২০২৫) ভূরুঙ্গামারী উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে "টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” শীর্ষক প্রেজেন্টেশনে সময়নিষ্ঠা ও ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের গাইডলাইন তুলে ধরে বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম লিমন ও মিমতাউল ইসলাম মাহিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে সাদমান হাবিব ও আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।

ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সময়নিষ্ঠ সমাজ গঠনে তরুণদের ভূমিকা তুলে ধরে আরও বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামানিক, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোজাহার উল আলম, প্রধান সমন্বয়ক ডা. প্রফেসর মিফতাউল ইসলাম মিলন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন ও সোনারহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম