বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার ঝিলিম ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিনবুল, সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান এবং পৌর বিএনপির সেক্রেটারি এ এইচ এম এম জামাল বাচ্চু।
নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে তারা জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার