মধুখালীতে ‘জুলাই জাগরণ’ শপথে লাখো কণ্ঠের দৃপ্ত উচ্চারণ
“জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। ২৬ জুলাই শনিবার সকাল ১১ টায়
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরফানুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী।মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,
উল্লেখযোগ্যভাবে, এদিন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতারাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রেদোয়ান আবেদিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের সঙ্গে “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়।
এই অনন্য আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল