বাঘায় চুরিসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী আটক
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন মামলায় ৩জনকে আটক করেছে। চুরি মামলার দুইজন আসামী ও ওয়ারেন্টভুক্ত একজন আসামীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাঘা থানা পুলিশের বিশেষ একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে চুরিসহ ওয়ারেন্টভুক্ত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো বাঘা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা মোঃ ইস্তা মন্ডলের ছেলে মোঃ নাঈম (৩০), কলিগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ফারদিন আহম্মেদ সমেন (২৪)এবং ওয়ারেন্টভুক্ত আসামী আড়ানী চকসিংগা এলাকার বাসিন্দা মোঃ মকবুলের ছেলে মোঃ জুয়েল আলী (৪৪)।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আটককৃতদের মধ্যে নাঈম ও ফারদিন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং জুয়েল আলী দীর্ঘদিন ধরে আদালতের মুলতবি ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিলেন। আটককৃতদের ৩জনকে অদ্য শুক্রবার ২৪ জুলাই সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি