শ্রীনগরে কাপড়ে সুই-সুতোয় নকশা করে আয়
বাড়িতে বসে বিভিন্ন কাপড়ে সুই-সুতোয় নানা প্রকার পুথি ও নকশার কারুকাজ করে বাড়তি আয় করছেন নারীরা। সাংসারিক কাজকর্মের পাশাপাশি পাঞ্জাবি, শাড়ি, নকশীকাঁথাসহ অন্যান্য রেডিমেড কাপড়ে হাতে ডিজাইনের কাজ করে অবসর সময় পার করছেন তারা। বিভিন্ন রংয়ের পুথি ও পাথর বসানোর মাধ্যমে এসব তৈরি পোশাকের সৌন্দর্য ফুটিয়ে তুলছেন নারীরা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকায় বসবাসকারী অনেক নারীকে দেখা গেছে এসব তৈরি জামা-কাপড়ে দৃষ্টিনন্দন কারুকাজের মধ্যদিয়ে দিনানিপাত বরছেন।
সরেজমিন দেখা যায়, বিখ্যাত আড়িয়াল বিল এলাকার শ্রীনগরের উত্তর রাঢ়িখাল খালপাড়সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের আঙিনায় বসে পাঞ্জাবিতে সুই-সুতো দিয়ে কাপড়ে পুথি ও পাথর বসানোর কাজ করছেন কয়েকজন নারী। নিপুণ হাতের ছোঁয়ায় তাদের শৈল্পিক কর্ম ফুটিয়ে তুলছেন। এ সময় মনি বেগম (৪০) নামে এক গৃহবধূ বলেন, আশ্রয়ণ প্রকল্পের একটি কক্ষে স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। করোনাকালীন লকডাউনের সময়ে দিনমজুর স্বামীর কাজ বন্ধ ছিল। দেশের ক্রান্তিলগ্নে পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিসে পুথি ও পাথর বসানোর কাজ করে সংসার চলছে তার। সংসারের যাবতীয় কাজকর্মের ফাঁকে সময় পেলেই এখনো এ কাজ করে যাচ্ছেন। দিনে গড়ে কয়েক ঘণ্টা কাপড়ে নকশি কাজের বিনিময়ে প্রতি মাসে কয়েক হাজার টাকা আয় হচ্ছে তার। সংসারের বাড়তি আয়ের জন্য এই আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নারীরা এ কাজ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পটিতে ৫০-৬০টি পরিবার বসবাস করছে। পুরনো জরাজীর্ণ টিনশেড ঘরে বসবাসকারী পরিবারগুলোয় নারী-পুরুষ সবাই কর্মজীবী। পুরুষরা অটোরিকসা, মৎস্য শিকারসহ দিনমজুরের কাজকর্ম করেন আর ঘরে বসে সাংসারিক কাজের পাশাপাশি এখানকার অধিকাংশ নারীই বাড়তি আয়ের জন্য কাপড়ে ফুল তোলা, পাথর বসানো ও নকশীকাঁথার বিভিন্ন কাজকর্ম করেন। নারীদের কাছে এসব কাজের অর্ডার নিয়ে আসেন ঢাকার রেডিমেড কাপড় ব্যবসায়ীরা। কাজ শেষে নিকশি করা এসব পোশাক বিক্রির জন্য নেয়া হয় দেশের বিভিন্ন আধুনিক শপিংমলে।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত