ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:২৮

চট্টগ্রাম চন্দনাইশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৬ই জুলাই (শনিবার) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী'র সভাপতিত্বে এই শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। সমাজসেবার সুপারভাইজার শফিউল আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা,চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা.রশ্মি চাকমা,কৃষি কর্মকর্তা আজাদ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া,সহকারী প্রোগ্রামার এনামুল কবির,সমাজসেবা সহকারী কর্মকর্তা ফারহানা জাহানসহ উপজেলা ও পৌরসভা এলাকার সেবাপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু