মিরসরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি আহসান হাবীব গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হত্যা ও একাধিক মামলার পলাতক আসামি আহসান হাবীব রনিকে (৩২) উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহের ভূমি অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। রনি ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব মোল্লাবাড়ির আলী আকবরের ছেলে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই কহিনূর, এএসআই সাইফুলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ছোট কমলদহ এলাকা থেকে তাকে আটক করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান পিপিএম জানান, রনি দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যা ও একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াহেদপুরের ছোট কমলদহ এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয় বলেও জনান তিনি।
জামান / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত