ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের জনসেবা প্রদানকারী কর্মকর্তারা নিজেদের সেবায় ব্যস্ত


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১২:৫৯

গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে খাল দখল ও জলাশয় ভরাটের কারণে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ বিষয়ে গত ২২ জুন জেলা প্রশাসকসহ পাঁচটি দপ্তরে অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। অভিযোগকারীরা বলছেন, অভিযোগ জমা দেওয়ার পর ফাইল খুঁজে পেতেও অনেক সময় লাগছে, যা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রমাণ।

ডোবা, খাল বা জলাশয় ভরাট বা খনন করলে এবং পরিবেশের ক্ষতি হলে জেলা প্রশাসক কার্যালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। দখলদারদের নোটিশ দিয়ে তাদের স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার বা উচ্ছেদ অভিযান চালিয়ে খাল-ড্রেন দখলমুক্ত করার কোনো আগ্রহ কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে না। নিয়মিত পরিদর্শন ও নজরদারির অভাবে দখল প্রক্রিয়া আরও বাড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিইউডিএ)-এর দায়িত্ব হলো গাজীপুর শহর ও এর আশেপাশে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা, ভূমি ব্যবহার ও নির্মাণ নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। কিন্তু এলাকাবাসীর তথ্য মতে, কর্তৃপক্ষের এই ক্ষমতা কেবল দাপ্তরিক চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। এই সুযোগে অপরিকল্পিতভাবে এবং ছাড়পত্র অনুমোদন ছাড়াই অনেক বহুতল ভবন নির্মিত হচ্ছে।

২০০২ সালে সংশোধিত আইন অনুযায়ী, যেকোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। ভরাটকারীর বিরুদ্ধে আইনের ৭ ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। একইসঙ্গে, জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি এবং আইনের ৫ ধারা মতে, জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা যাবে না।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ সুরক্ষা, শিল্প দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির কাজ করে থাকে। পরিবেশ সংরক্ষণ আইন ও বিধি লঙ্ঘনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ থাকলেও, এই বিষয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে পরিবেশগত ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন