ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে নতুন তালিকায় ভিজিএফের সাড়ে ১৮ টন চাল বিতরণ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১:৪৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় বিতরণ স্থগিত রাখা হয়েছিল। গত ১৮ জুন দৈনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে খবরটি প্রকাশিত হলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের নির্দেশে চাল বিতরণ বন্ধ করা হয়।

উল্লেখ্য যে, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য ভিজিএফের চাল বিতরণ করা হয়। কিন্তু চাল বিতরণ করতে গিয়ে দেখা যায়, হতদরিদ্র পরিবারের নামের পরিবর্তে ১৮৩৩ জন সচ্ছল ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিক্ষকও ছিলেন। তালিকাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রায় সাড়ে ১৮ মেট্রিক টন চাল বিতরণ স্থগিত রাখা হয়। চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রবিউল ইসলাম জানান, ১৮৩৩ জন স্লিপধারী ব্যক্তি চাল নিতে আসেননি। এসব ব্যক্তির সাড়ে ১৮ মেট্রিক টন চাল প্রশাসনের নির্দেশে সিলগালা করে রাখা হয়।

পরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হককে নতুন করে তালিকা তৈরি করে চাল বিতরণের নির্দেশ দেন।

গত ২ জুলাই বুধবার নতুন তালিকা অনুমোদন করার পর ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদে ১৮৩৩ জন স্লিপধারী হতদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রবিউল ইসলাম, পুলিশ প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সেকবর আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা সবুজ সেনগুপ্ত, বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, উপস্থিত সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার