গাইবান্ধায় 'অস্ত্র ছিনতাই' নাটকে সিজুকে হত্যার অভিযোগ: বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
গাইবান্ধার সাঘাটা থানায় কথিত অস্ত্র ছিনতাইয়ের নাটক সাজিয়ে সিজু মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার (২৬ জুলাই) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শতাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সিজু থানায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ওসির নির্দেশে নির্মমভাবে হত্যার শিকার হন। এরপর পুলিশ ঘটনাটি ভিন্নখাতে নিতে "অস্ত্র ছিনতাই ও ছুরিকাঘাতের নাটক" তৈরি করে।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, "সিজুর বাড়ি গাইবান্ধা সদরে, সে কেন সাঘাটা থানায় যাবে মোবাইলের জিডি করতে? তাকে কে বা কারা সেখানে নিয়ে গেল? ভিডিও ফুটেজে দেখা গেছে, থানার পুকুরে বাঁশ দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।"
গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি রুম্মন ফেরদৌস বলেন, "সিজু একজন মেধাবী কর্মী ছিলেন। তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন—যা সম্পূর্ণ মিথ্যা। আমি নিজ চোখে ভিডিওতে দেখেছি—সে পানিতে ছিল, আর কয়েকজন বাঁশ দিয়ে তাকে মারছিল। এটা সরাসরি হত্যাকাণ্ড।"
বক্তারা দাবি জানান, এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে, নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
মানববন্ধনের একপর্যায়ে আন্দোলনকারীরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, পুলিশের ভাষ্য অনুযায়ী, সিজু থানায় এসে আচমকা এএসআইকে ছুরিকাঘাত করে পালানোর সময় পুকুরে ঝাঁপ দেন এবং একদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, এটি একটি সাজানো নাটক, যার উদ্দেশ্য ছিল সিজুকে নির্মূল করা।
এই ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত ও বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত