নেত্রকোনায় এনসিপির কর্মসূচিতে উসকানি: যুবলীগ নেতা আটক
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক হুমায়ুন কবির উপজেলার খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির নেত্রকোনা শহরের কর্মসূচিকে কেন্দ্র করে উসকানিমূলক একটি স্ট্যাটাস দেন, যেখানে নাশকতার ইঙ্গিত পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পূর্বধলা থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে শহরের মোক্তারপাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারে পূর্ববর্তী সহিংস ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ