ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে আহত ১


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ৪:১৭

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব আহত হয়েছেন। ‎শনিবার (২৬ জুলাই) রাত ১০ টা নাগাদ  উপজেলার মস্তান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায় , রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। এ সময় মুখোশ পরা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে। এতে অমলের পায়ে একটি গুলি এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে।

‎আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

‎মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেকে পাঠানো হয়েছে।’

‎রাজিবের এক প্রতিবেশী বলেন, ‘দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও বুঝে উঠতে পারছি না।’

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার