ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কচুরিপানা অপসারণে প্রাণ ফিরেছে ফটকি নদীর


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:১৬

মাগুরা সদর ও শালিখা উপজেলার মধ্যে প্রবাহিত ফটকি নদী দীর্ঘ দিন ধরে কুচুরিপানায় নিমজ্জিত থাকায় মাছধরা সহ অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। যার ফলে ভোগান্তিতে ছিল নদীপাড়ের বসবাসরত মৎস্যজীবীরা। এ নদীর মাছসহ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকার মৎস্যজীবিরা কয়েক দফা বৈঠক করেন। অবশেষে মৎস্যজীবিরা বিষয়টি বুঝতে পেরে একাত্মতা ঘোষণা করে লেগে যায় এ নদী পরিস্কারের কাজে। প্রায় শতাধিক লোক স্বেচ্ছায় নদী পরিস্কারে কাজ করেন। বর্তমানে নদীটি পরিস্কার হওয়ায় নদীর দু’পাশে বসবাসকারীরা সুফল ভোগ করতে চলেছে। এতে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষায় দেড় কিলোমিটার এ নদীর কচুরিপানা পরিস্কার ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে কয়েক শত মৎস্যজীবির জীবন জীবিকা সচ্ছল হতে চলেছে। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি (কৃষ্ণরামপুর) গ্রামের সরজিৎ রায়, মিঠুন বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, সুর্বন বিশ্বাসসহ একাধিক মৎসজীবিরা জানান, দীর্ঘ দিন যাবৎ এ নদীতে কুচুরিপানা ভরে থাকায় মৎস্য জীবিরা অসহায় মানবেতর জীবন যাপন করছিলো। ফলে, নিরূপায় হয়ে নিজেরাই নিজ উদ্যোগে কুচুরিপানা পরিস্কার করতে লেগেছে।   

শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, শালিখা উপজেলার প্রাচীন এ নদীতে পূর্বে দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। এ অঞ্চলের মানুষ এ নদী থেকে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। প্রায় ৪৯ কিলোমিটার এ নদীর দু’ধারে অনেক গরীব অসহায় মানুষ বাস করছে। যাদের একমাত্র জীবিকার আশ্রয়স্থল এই ফটকী নদী। নদীর পরিবেশ রক্ষায় এলাকার মৎস্য জীবিরা নদী পরিস্কারের যে ভূমিকা রেখেছে আমি তাদের সাধুবাদ জানাই। এ বিষয়ে আমার সার্বিক সহযোগিতা রয়েছে। পরিবেশ রক্ষায় আমরা সব সময় কাজ করছি। আমরা চাই আমাদের মাগুরার পরিবেশ সবুজের সমারোহে ভরে থাক । সেই সাথে নদ নদী, খাল বিলে ভরে উঠুক দেশীয় প্রজাতির মাছ।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা