চুরির অপবাদে দুই শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ:১৮ বছর দেখিয়ে আদালতে প্রেরণ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে চুরির অপবাদে ৮ম ও ৯ম শ্রেণীর দুই শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাদের থানায় সোর্পদ করা হয়। পরবর্তীতে শিশুদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীরা জানান, তাদেরকে একটি দোকানে দিনভর আটকে রেখে অমানবিক নির্যাতন করার মাধ্যমে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি নেয়া হয়।
জন্মনিবন্ধন সনদ অনুযায়ী দুই শিশুর একজনের বয়স ১২ বছর ১ মাস ১ দিন এবং অন্যজনের ১৬ বছর ১১ মাস ২২ দিন। জন্মনিবন্ধনে একজনের জন্মতারিখ ২৬ মে ২০১৩ এবং অন্যজনের ৫ আগস্ট ২০০৮। তবে ওই দুইজনকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে ২৬ মে ২০১৩ সালে জন্ম নেওয়া শিশুটি বালিয়াটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অন্যজন আব্দুর রহমান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, গত বুধবার রাতে বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামের শফিকুল ইসলাম এর বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে টের পেয়ে এ বিষয়ে আশপাশের লোকজনকে জানান তিনি। এ সময় বেশ কয়েকজন দাবি করেন, ঘটনার রাতে ওই দুই শিশুকে তাঁর বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরে সন্দেহজনক ভাবে ওই দুজনকে দোকানে আটকে রেখে জিজ্ঞাসা বাদ করেন শফিকুল ইসলাম সহ স্থানীয় আরো কয়েকজন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়। বাড়ির মালিক শফিকুল ইসলাম দাবি করেছেন, ওই রাতে তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ, পাঁচটি স্মার্টফোন, ১ লাখ ৮৫ হাজার টাকাসহ আরও বেশ কিছু মালপত্র চুরি হয়ে যায়। তার দাবী জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের সামনে দুজনই চুরির বিষয়টি স্বীকার করেন। কিন্তু চুরির মাল ফেরত না দেওয়ায় থানায় মামলা করেন তিনি।
থানার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা গেছে, দুই শিশুর বিরুদ্ধে সিঁধেল চুরির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। দুজনের বয়স ১৮ দেখানো হয়েছে এই বিবরণীতে। এর মধ্যে একজনের বাবা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ার কারণে শফিকুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁর ছেলেকে মারধর করে থানায় মিথ্যা মামলা করেছেন। এ ব্যাপারে তিনি সাটুরিয়া থানায় গত শনিবার একটি লিখিত অভিযোগ করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আটক দুজনকে ১৮ বছর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে তাদের টঙ্গী শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ