ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ার মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:২১

নোয়াখালীর হাতিয়া উপকূলীয় মেঘনায় বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারের চার জেলের মধ্যে দুজনকে আহত অবস্থায় স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন। পরে খবর পেয়ে নৌ পুলিশ জেলেদের সহায়তায় একজনের লাশ উদ্ধার করেছে এবং এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে মেঘনা নদীতে।

হাতিয়ার নলচিরা নৌ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. ফয়সাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে মাছ ধরার জন্য একটি ছোট ট্রলার হাতিয়ার সুখচর ইউনিয়নের মেঘনা মোহনায় মাছ ধরা অবস্থায় ছিল। এ সময় একটি বালু বোঝাই বাল্কহেড ওই মাছের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা চার জেলের মধ্যে আফসার মাঝি (৪০) ও আব্দুর রহমান (৩০) কে পার্শ্ববর্তী জামশেদ মাঝির ট্রলারের জেলেরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জেলেদের সহায়তায় মাইনুদ্দিন ওরফে সাকিব (১৭) নামীয় এক জেলের লাশ উদ্ধার করেন। এখনো আরাফাত উদ্দিন (১৮) নামীয় আরেক জেলে নিখোঁজ রয়েছেন। নিহত মাইনুদ্দিন সাকিব হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। অপরদিকে নিখোঁজ আরাফাত উদ্দিন নলচিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। নিখোঁজ আরাফাত উদ্দিনের সন্ধানে নদীতে কোস্টগার্ড ও নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ