ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বধ্যভূমি কাবাব ঘরের চোরাই টাকা উদ্ধার, আটক ১


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বধ্যভূমি ৭১ এর কাবাব ঘর থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাবাব ঘরের কর্মচারী মিজান মিয়া (২৩)-কে র‌্যাবের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাত ১০টার দিকে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর সদর দপ্তর বধ্যভূমি কাবাব ঘর ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশে রাখা ৭০ হাজার টাকা চুরি করে কর্মচারী মিজান পালিয়ে যায়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হলে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এবং র‌্যাব-৯ শ্রীমঙ্গলের সহায়তায় এসআই অলক বিহারী গুণ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিজান সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের ইলাশপুর গ্রামের রাজন মিয়ার ছেলে। সে বর্তমানে শ্রীমঙ্গল আউট সিগন্যাল এলাকায় বসবাস করে আসছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান