ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:২৬

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নেত্রকোণায় জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় বিএনপির সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়াও, বাবরের নিজ এলাকা মদনেও বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে দেওয়া বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী মন্তব্য করে বলেন, "বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন আপনি? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।"

এই বক্তব্যকে ঘিরে বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাতে জেলা শহরের ছোট বাজারের বিএনপি দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে দলটি। অপরদিকে, বাবরের নিজ এলাকা মদন উপজেলা সদরেও বিএনপি নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

এসব মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, এসএম মনিরুজ্জামান দুদুসহ অন্যরা।

আশরাফ উদ্দিন খান বলেন, "লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটোয়ারী যে বক্তব্য দিয়েছে তা ক্ষমার অযোগ্য। এটি বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে।"

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান