বারহাট্টায় শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, অধিদপ্তরের নির্দেশে তদন্ত শুরু
নেত্রকোনার বারহাট্টায় সরকারি জমি দখল ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সোমবার (২৮ জুলাই) নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত সহকারী শিক্ষক এরশাদ মিয়া উপজেলার সফর বাংলা গ্রামের বাসিন্দা।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে। ওই সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে তাকে একাধিকবার নির্বাচনী মঞ্চে দেখা গেছে এবং এসব কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। পরে তদন্ত শুরু হলেও অভিযোগ তিনি আওয়ামী লীগ নেতাদের দিয়ে ধামাচাপা দিয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সফরবাংলা গ্রামের আশিফউর রহমান নামে এক ব্যক্তি চলতি বছরের ২২ এপ্রিল শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এরশাদ মিয়া শুধু একজন শিক্ষক নন, তিনি এলাকায় একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি গ্রাম্য কলহ উসকে দেওয়া, গ্রামে সুদে টাকা লাগানো, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসহ লাঠিয়াল বাহিনী ব্যবহার করে সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ভোগদখল করা এবং নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, এসব কার্যকলাপের ফলে এলাকায় সামাজিক বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলার অবনতি এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষ করে একজন সরকারি শিক্ষক হিসেবে এমন ভূমিকা শিক্ষাব্যবস্থাকে কলুষিত করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান আশিফউর রহমান।
অভিযোগটি আমলে নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় অধিদপ্তর। পাশাপাশি গৃহীত ব্যবস্থা অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়। গত ২২ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরে অভিযোগ তদন্তে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে গতকাল রোববার তিনি তদন্ত প্রতিবেদন জেলা কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযোগকারী আশিফউর রহমান বলেন, "সরকারি চাকরিজীবী হয়েও এরশাদ মিয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা করেছেন। এসব আপনারা সবাই জানেন, সংবাদও প্রকাশ করেছেন। এখন পট পরিবর্তন হওয়ার পর তিনি বিএনপি পন্থী সেজে এলাকায় জুয়ার আসর পরিচালনা করেন, সরকারি জমি দখলসহ লাঠিয়াল বাহিনী গঠন করে সমাজে বিশৃঙ্খলা করছেন। আমাদের জমি জমাও দখল করে নিয়েছেন। তার ছেলে আবার নাকি সমন্বয়ক, সেই ক্ষমতায় আরও বেপরোয়াভাবে যা খুশি করে যাচ্ছেন। এরশাদের ছেলে কয়েকদিন আমার বৃদ্ধ বাবাকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছে।"
তবে অভিযুক্ত শিক্ষক এরশাদ মিয়া বলেন, "পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী আমার চাচাতো ভাই হয়। অভিযোগের বিষয় কোনটাই সত্যি নয়।"
জেলা প্রাথমিক কর্মকর্তা শহিদুল আজম বলেন, "ইতিমধ্যে তদন্ত শেষ হয়েছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছি। এ বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী
শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার
শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ
বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার
আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২