ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বড়লেখা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ১০ রোহিঙ্গা আটক


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ৩:৪৪

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৮ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু  বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর এলাকা দিয়ে ১০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১ জন, মহিলা ৩ জন, শিশু ৬ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে,
আনুমানিক ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন  করেছিলেন। তারা সবাই কক্সবাজার জেলার 
শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।
 
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার ভোরে লাতু সীমান্ত বিওপির টহল দল ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া শেষে করে
শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা  জানান, অবৈধ পথে ভারত থেকে আসা আটক ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যাছাই-বাছাই প্রক্রিয়া শেষ করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার