ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

মধুখালীতে ৩৯ কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ৩:৪৫

ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ৩৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
 
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেইজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (SEDP)” প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান।
 
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (এইচআরএম শাখা) মোঃ শওকত হোসেন মোল্লা, মধুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজমুল হক এবং বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা।
 
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ এবং একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক পিসি রানী দাস ও খান মেহেদী হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল প্রাণবন্ত।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা