জুড়ীতে গ্রাউকের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা 'গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) উপজেলার সোনারুপা চা-বাগান হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিক সহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলাম সহ অনেকেই।
দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের মাঝে পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০জন ছানিপড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত গ্রাউকের অধীনে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং দেড় শতাধিক এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন