রৌমারীতে তালাক প্রপ্ত স্বামীকে পিটিয়েছে দ্বিতীয় স্বামী
কুড়িগ্রামের রৌমারীতে প্রথম স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্বামী জাইদুল ইসলাম জাহিদ এর বিরুদ্ধে। এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পাখীউড়া ব্রীজ মোড়ে।
অভিযোগ ও স্থানীয়রা জানান, তালাকপ্রাপ্ত প্রথম স্বামী আব্দুর রহিম টাঙ্গাইল জেলার বাসিন্দা। ব্যবসায়ীক সুবাদে পাখীউড়া গ্রামের জাইদুল ইসলাম জাহিদ ও লুৎফর রহমান সহ কয়েকজনের সাথে বন্ধুত্ব গড়ে উঠে রহিমের। সেই সুত্রধরে উভয় তাদের বাসায় যাতায়াত করতেন। ব্যবসায়ীক কারণে রহিম মিয়া দেশের বিভিন্ন এলাকায় যেতেন। এই সুযোগে বন্ধু রহিমের স্ত্রীর সাথে জাহিদ পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি স্থানীয় ও বন্ধু মহলের মধ্যে জানাজানি হলে টাঙ্গাইল থেকে প্রেমের টানে রহিমের স্ত্রীকে রাতের আধারে তুলে নিয়ে তার নিজ বাড়ি উপজেলার পাখীউড়া গ্রামে আসে জাহিদ। পরে পরিবারের লোকজন আইনের হাত থেকে রক্ষা করতে তড়িঘড়ি করে প্রথম স্বামী রহিমকে তালাক দিয়ে জাহিদ এর সাথে বিবাহ-রেজিষ্ট্রি করেন গত তিন বছর আগে।
অপর দিকে আব্দুর রহিম তার বন্ধু লুৎফর রহমান এর রৌমারী পাখীউড়া গ্রামে বেড়াতে আসেন। ঘটনার দিন ২০ জুলাই পাখীউড়া ব্রীজ মোড়ে বাজারে চা খেতে আসলে সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামী জাইদুল ইসলাম জাহিদ, মুনতাজুর, রাজিব, ওবায়দুর, শাহিন ও রহম আলীসহ ১০/১২ জনের একটি দল রহিমের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এঘটনায় রহিমের বন্ধু লুৎফর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত জাইদুল ইসলাম জাহিদ বলেন, আমার স্ত্রী তার প্রথম স্বামীকে ডিফোর্স দিয়ে একটি পোশাক কারখানায় চাকুরি করতো। আমার পরিবারের অনুমতি সাপেক্ষে তাকে বিয়ে করে ঘর সংসার করছি। স্ত্রীর সাবেক স্বামী আমাকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। তাই আমি রাগ শয্য করতে না পেয়ে আব্দুর রহিমকে চরথাপ্পর দিয়েছিমাত্র।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ