ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে জেলা শিক্ষা অফিস ময়মনসিংহের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯জন শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর জান্নাতুল ফেরদৌস।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (একিউএইট) কামরুন নাহার, উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা, আউলিয়া নগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী