ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, জনজীবন বিপর্যস্ত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৮-৭-২০২৫ বিকাল ৫:৩৮

 গত কয়েক দিনের প্রবল বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মার্মাপাড়া থেকে রাজবাড়ি যাওয়ার সড়কটি পাহাড় ধসে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
ঘটনার গুরুত্ব উপলব্ধি করে লামা উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব তোফাজ্জল হোসেন এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ধস কবলিত এলাকা দ্রুত নিরাপদ করতে এবং সড়কটি যান চলাচলের উপযোগী করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, বর্তমানে স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা