মহম্মদপুরে শ্রমিক সংকট, কৃষিকাজে খরচ বেড়েছে দ্বিগুণ
একদিকে পাট কাটার মৌসুম, অন্যদিকে রোপা আমন ধানের চারা রোপণের ব্যস্ততা—এই দুই কাজ একসাথে পড়ায় মাগুরার মহম্মদপুর উপজেলায় দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। ফলে কৃষকদের পড়তে হচ্ছে চরম বিপাকে, আর মজুরি গুনতে হচ্ছে আগের চেয়ে অনেক বেশি।
বর্তমানে প্রতিদিনের মজুরি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে কৃষকদের, যেখানে আগের মৌসুমে এটি ছিল ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে। এমন পরিস্থিতিতে অনেক কৃষক সময়মতো জমির কাজ শেষ করতে পারছেন না।
উপজেলার বিনোদপুর, পলাশবাড়ীয়া ও চৌবাড়ীয়া এলাকার কৃষকরা জানান, একই সময়ে দুই গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম চলায় শ্রমিকের চাহিদা দ্বিগুণ বেড়েছে। কিন্তু শ্রমিকের জোগান নেই বললেই চলে।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন “শ্রমিক সংকটের কারণে কৃষকরা কিছুটা সমস্যায় পড়েছেন ঠিকই, তবে সময়মতো পরিকল্পনা নিলে এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বাড়ালে এই সমস্যার সমাধান সম্ভব।”
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত