ফুলবাড়িতে পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বাহির হন। অনেক খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে বাড়ী থেকে ২০০ গজ দুরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারনা করেছেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ