ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক -২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে এলাকবাসী। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রতারণার চেষ্টা কালে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায় , সোমবার (২৮ জুলাই২০২৫ ) সন্ধ্যায় ওই এলাকার আব্দুল ছাত্তারের স্ত্রীর কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান। ওই দুই ব্যক্তির আচরণে সন্দেহ হলে বিষয়টি এলাকাবাসীকে জানালে প্রতারক দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো রংপুর সদরের কামাল কাছনা এলাকার আব্দুর ছাত্তার এর ছেলে মোসফেকুর রহমান (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিন এর ছেলে খলিলুর রহমান (৫২)।
পুলিশ জানায়, আটক মোসফেকুর রহমান একজন প্রতারক। এর আগেও সে কখনো র্যাবের পোষাক পরিধান করে আবার কোথাও ডিবি পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ প্রসঙ্গে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ