নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশের সফল পরিসমাপ্তি উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় নাগরিক পার্টির নেত্রকোণা জেলায় অনুষ্ঠিত সমাবেশের সফল পরিসমাপ্তি উপলক্ষ্যে পথচারি ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠানের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাধারণ শ্রমিক ও পথচারি,মাছবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীসহ জনসাধারণের মধ্যে ৫শতাধিক বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ইমন কায়েস শুভ,সদ্য স্থগিত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব নাফিউ রহমান খান পাঠান,নাগরিক কমিটির রাফায়েল সৌরভ, আব্দুল্লাহ, মাহবুব আলম, আকাশ,সাদিম পাঠান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
দেশের জনসাধারণের ভাগ্যোন্নয়ন এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করছে এনসিপি যা আগামীতে আরও দৃঢতার সহিত করা হবে বলে জানান নেতারা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন