মধুখালীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মফিজুর রহমান মুবিন, মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন, মধুখালী থানার সাব ইন্সপেক্টর অসিত কুমার এবং উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, সদস্য মোঃ আব্দুল আলিম মানিক, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, যানজট ও চুরি-ডাকাতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সবাই সম্মিলিতভাবে উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আন্তরিক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়