রায়পুরে ভয়ংকর রূপ নিয়েছে লোডশেডিং, অতিরিক্ত বিলে অতিষ্ঠ গ্রাহকরা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাব-স্টেশন স্থাপনের পর থেকে গত জুন ও জুলাই মাসে ভয়ংকর রূপ নিয়েছে লোডশেডিং । বিদ্যুৎ ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে বেশিরভাগ রাতই কাটছে অন্ধকারে। অথচ এমন পরিস্থিতিতেও জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল এসেছে আগের মাসগুলোর তুলনায় দুই থেকে তিনগুণ বেশি।
বিল হাতে পেয়ে প্রতিকার চেয়ে অনেক গ্রাহক ছুটছেন রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসে। একজন ভুক্তভোগী জানান, চারবার অফিসে যাওয়ার পর নানা তথ্য দিয়ে অনুরোধ করলে বিল সংশোধন করা হয়। কিন্তু অনেকেই এ সুযোগ পাচ্ছেন না। প্রতিদিন শতাধিক গ্রাহক মিটার পরীক্ষা ও পরিবর্তনের আবেদন জমা দিলেও অতিরিক্ত বিল থেকে মিলছে না রেহাই।
গ্রাহকদের বেশিরভাগ অভিযোগ নতুন ডিজিটাল মিটার নিয়ে। তাদের দাবি, বিদ্যুৎ ব্যবহার না করলেও বা মেইন সুইচ বন্ধ থাকলেও এসব মিটারে বিল উঠছে। মে ও জুন মাসে প্রবল লোডশেডিংয়ের মধ্যেও কারও কারও বিল এসেছে আগের তুলনায় তিন থেকে চার গুনেরও বেশি।
রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন জানান, রায়পুর উপজেলায় প্রায় ১ লাখ ৫ হাজার গ্রাহক রয়েছে। তাদের জন্য দৈনিক ১৯ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও গ্রিড থেকে সরবরাহ হচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। এ কারণে ব্যাপক লোডশেডিং হচ্ছে।
তিনি আরও বলেন, অতিরিক্ত বিল নিয়ে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক গ্রাহক অফিসে অভিযোগ করছেন। অভিযোগের ভিত্তিতে আমরা প্রতিদিন ১৫-২০টি করে মিটার পরিবর্তনের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আশা করছি, আগামী মাসে বিদ্যুৎ বিল কিছুটা কমে আসবে।
সাধারণ গ্রাহকরা বলছেন, লোডশেডিংয়ে বিদ্যুৎ সুবিধা না পেলেও মাসশেষে বিল দেখে মাথায় হাত পরছে। তাদের প্রশ্ন—যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে এত বিল আসছে কীভাবে?
তারা অবিলম্বে ত্রুটিযুক্ত ডিজিটাল মিটারগুলোর কার্যকারিতা যাচাই, সঠিক পরিমাপের নিশ্চয়তা এবং অতিরিক্ত বিল সংশোধনের দাবি জানাচ্ছেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের