বড়লেখায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল জুড়ে উৎসবের আমেজ
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগষ্ট। কাউন্সিল জুড়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে বড়লেখা পৌর শহরের সাফরান চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর আগে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। এতে উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ নিজ নিজ সদস্য ফরম নবায়ন করে জেলা নেতৃবৃন্দের কাছে জমা দেন।
বর্ধিত সভা উপজেলা বিএনপির আহবায়ক ও বর্ণী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী ও যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খছরুর যৌথ সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন, হাজী আনোয়ার উদ্দিন, ফখরুল ইসলাম সুনু মিয়া, আব্দুল কুদ্দুছ স্বপন, সাইফুল ইসলাম, মঈন উদ্দিন, আব্দুল গণী, জামিল আহমদ, এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ সহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলকে ঘিরে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১০ জন কাউন্সিলরের তালিকা প্রস্তুত করা হয়েছে। কাউন্সিল পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট আসুক উদ্দিন আহমদ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৭ আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।
নেতৃবৃন্দ বলেন, আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানো। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিট যাতে সঠিকভাবে গঠিত হয়, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। কাউন্সিলের মাধ্যমে পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন এবং সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার