ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ৩:৩৫

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কিবরিয়া'র সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন সংগঠনের পৃষ্টপোষক মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ ও আশফাক আহমদ, সাবেক সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, মাহিনুর ইসলাম মাহিন প্রমুখ। 

সভায় বক্তারা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারা বলেন, দুর্ঘটনাকে জাতির জন্য এক হৃদয়বিদারক ঘটনা হিসেবে অভিহিত করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তাঁরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আলোচনা সভা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির আহমদ।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার